প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ০৪:৫১ এএম
          --- ১ মাস আগে
Ad

আইফোনের নেশায় প্রাণ গেল কলেজছাত্র সিয়ামের: প্রবাসী বাবার বুকফাটা আর্তনাদ

অ- অ+
আইফোনের নেশায় প্রাণ গেল কলেজছাত্র সিয়ামের: প্রবাসী বাবার বুকফাটা আর্তনাদ
মুকসুদপুরে আইফোন ও টাকার জন্য কলেজছাত্র সিয়ামকে হত্যা। পুকুর থেকে মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২। ইতালিতে প্রবাসী বাবার আহাজারি।
Ad

নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান | মুকসুদপুর,গোপালগঞ্জ ১১ মার্চ ২০২৬

​একটি দামী আইফোন আর কিছু নগদ টাকার লোভে বন্ধুত্বের চরম বিশ্বাসঘতকতার শিকার হলেন গোপালগঞ্জের মুকসুদপুরের কলেজছাত্র সিয়াম মোল্যা (১৮)। ইতালিতে বসে ছেলের মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদছেন প্রবাসী বাবা লিখন মোল্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "আমার একটা পোলাকে মেরে ফেলছে, শুধু একটা মোবাইলের জন্য... ইফতারের পরে আমার ছেলেকে ডেকে নিয়ে ৪-৫ জন পোলাপান মাইরা ফালাইছে। আমি বিচার চাই জনগণের কাছে।"

ঘটনার নেপথ্যে যা ছিল

​নিহত সিয়াম মোল্যা মুকসুদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ (শনিবার) ইফতারের পর সিয়ামকে তার ৪-৫ জন বন্ধু মিলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অভিযুক্তরা মূলত মাদকের টাকা জোগাড় করতে সিয়ামের ব্যবহৃত দামী আইফোন ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনামাফিক নেশাগ্রস্ত অবস্থায় সিয়ামকে নির্মমভাবে হত্যা করা হয়।

মরদেহ উদ্ধার ও গ্রেপ্তার

​নিখোঁজের দুই দিন পর, ৯ মার্চ (সোমবার) রাত ১১টার দিকে ঝুটিগ্রাম এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়।

এলাকায় শোক ও বিচারের দাবি

​একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় সিয়ামের পরিবার। মেধাবী এই শিক্ষার্থীর এমন মৃত্যুতে পুরো মুকসুদপুর এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert